শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এক নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই কমিটি স্থগিত করা হয়েছে বা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, আজ বিকেলেই শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী উত্তাপের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড বজায় রাখতেই কেন্দ্র থেকে এই কঠোর সিদ্ধান্ত এসে থাকতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!