টিআই জলিলের ফুটপাত দখলমুক্ত অভিযান: পথচারীদের স্বস্তি, দোকানিদের উদ্বেগ”

মোঃরফিকুল ইসলাম মিঠু।। 

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীর ফুট ওভার ব্রিজ সহ আশেপাশের রাস্তাঘাট ঘিরে রেখেছে অবৈধ ফুটপাত ব্যবসায়ীরা। এদের যন্ত্রণায় রাস্তাঘাট দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্নতা ঘটছে। রাজলক্ষ্মীর ফুটওভার ব্রিজ, তাকওয়া মসজিদের পেছন থেকে আজমপুর রবীন্দ্র সরণি,বিএনএস সেন্টারের পিছন থেকে শুরু করে মাসকাট পর্যন্ত রাস্তার দুইধার দখল করে আছেন কিছু হকার।৪০ ফিটের রাস্তা গুলো ১০ ফিট ও ফাঁকা থাকে না দখলের কারণে। দখল দারিত্যের কারণে রাষ্ট্র বা সরকার কোনভাবেই লাভবান হচ্ছেন না। বরং চেষ্টায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন এলাকায় হকার উচ্ছেদের কোন অভিযান পরিচালনা করেননি। এই সুযোগকে কাজে লাগিয়ে ওসাধু কিছু নেতা কর্মি  টাকার বিনিময়ে দোকানের পর দোকান বশিয়ে চলেছেন। ইতিমধ্যেই ডিএনসিসি উত্তরার আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানাযায়। 

এই বিষয়ে ট্রাফিক পুলিশের রাজলক্ষী বক্সে দায়িত্বে থাকা টিআই জলিলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি উক্ত প্রতিবেদককে বলেন ডিসি এবং এসি স্যারের নির্দেশেই আমাকে রাস্তা পরিষ্কারের দায়িত্ব হাতে নিয়ে নামতে হয়। তখন দায়িত্বের খাতিরে কে আমার পরিচিত কে অপরিচিত তা দেখার সময় আমার থাকে না। আমি শুধু বুঝি রাস্তা পরিষ্কার  রাখতে হবে। তাতে করে কে আমাকে শত্রু বা মিত্র ভাবল তা দেখার সময় নেই। রাষ্ট্র এবং নাগরিকের অধিকার নিশ্চিত করাই আমার দায়িত্ব ও কর্তব্য। আপনার দৃষ্টিতে ফুটপাত উচ্ছেদ করে আমি অপরাধ করেছি কিনা? এবার আপনার বিবেচনায় যা হয় আপনি তাই লিখতে পারেন। 

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!