উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : প্রভাতী নিউজ

উত্তরা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে উত্তরা শিল্পী সংস্থার উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত।

সোমবার সন্ধ্যায় উত্তরায় বসবাসরত নৃত্য শিল্পী, কন্ঠ শিল্পী, লেখক-কবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তরা শিল্পী সংস্থার আহবায়ক মঞ্জু মরিয়াম কস্তার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাসাস-এর আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ মুহাম্মদ আবুল হোসেন, চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাওসার হাসান টগর, নৃত্য পরিচালক ফারহানা চোধুরী বেবী,  নৃত্য পরিচালক রুহুল আমিন বাদল, নৃত্য শিল্পী ও অভিনয়শিল্পী চাঁদনী, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক মো. রেজাউর রহমান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উত্তরা শিল্পী সংস্থার যুগ্ন আহবায়ক মো. জনি মিয়া, সদস্য সচিব রাজু ইসলাম।

এসময় উত্তরায় বসবাসরত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার আহবান জানান বক্তারা।

এসময় দেশের শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!