ভোলার লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ


ভোলার লালমোহনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে লালমোহন হাইস্কুল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। ‎র‌্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‌্যালিটি লালমোহনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।


‎র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা সভাপতি আ. হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা সেক্রেটারি মাওলানা আল-আমিন সায়াদ। এছাড়াও লালমোহন উপজেলা ছাত্রশিবিরের উত্তর সভাপতি আব্দুর রহমান ও দক্ষিণ সভাপতি আল আমিন বক্তব্য প্রদান করেন।


‎বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্রসমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশ ও জাতির কল্যাণে ছাত্রশিবিরের ভূমিকা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!