নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সংসদীয় আসনের জরিপ ফলাফল প্রকাশ করেছে গবেষণা সংস্থা ‘সোচ্চার’।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই জরিপে দেখা গেছে, ৫টি আসনে জামায়াতে ইসলামী এবং ৬টি আসনে বিএনপি এগিয়ে রয়েছে। বাকি ২টি আসনে নতুন রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে।
তবে সংস্থাটি জানিয়েছে, অনেক ভোটার এখনো সিদ্ধান্তহীন থাকায় শেষ মুহূর্তে যেকোনো আসনেই ফলাফল বদলে যেতে পারে।
জামায়াত এগিয়ে (৫টি): কুমিল্লা-১০ (৮% ব্যবধান), গাইবান্ধা-২ (১৮% ব্যবধান), ঢাকা-১৫ (৯.৫% ব্যবধান), কুমিল্লা-৯ (৩% ব্যবধান) এবং লক্ষ্মীপুর-৩ (২.৩% ব্যবধান)।
বিএনপি এগিয়ে (৬টি): চট্টগ্রাম-১০ (৭% ব্যবধান), ময়মনসিংহ-৯, ঢাকা-১, ঢাকা-১৩ (২.৮% ব্যবধান), ঢাকা-১৭ (৩% ব্যবধান) এবং সিলেট-৬ (০.৭% ব্যবধান)।
এনসিপির চমক (২টি): ঢাকা-৮ (১৬% ব্যবধান) এবং ঢাকা-১১ (৪.৪% ব্যবধান)।
সংস্থাটির মতে, এই জরিপ মূলত ‘প্রকাশিত জনমত’-এর প্রতিফলন। বিশেষ করে ঢাকার আসনগুলোতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!