নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ছুটির দিনে জুমার নামাজের সময় এই কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুপুর ১টা ৫২ মিনিট। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি এলাকা।
সাতক্ষীরা ও আশপাশের জেলাগুলোতে অত্যন্ত শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছে। সাতক্ষীরা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়া মুসল্লিরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আতঙ্কিত মানুষ রাস্তায় অবস্থান নিয়েছেন। রাজধানী ঢাকাতেও উঁচু ভবনগুলোতে অবস্থানরতরা তীব্র কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!