কেন্দুয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন,নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

০৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কেন্দুয়া উপজেলা পরিষদের মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সদস্য জহুরুল আলম স্বপন, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন- শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান সকাল ৮.৪৫ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে র‍্যালী শুরু হয়ে পুরো পৌর শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষে উক্ত মাঠে আলোচনা ও সাংস্কৃতিক এবং নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে সন্ধ্যায় শেষ হবে। তাছাড়া বৈশাখী মেলা সারাদিনব্যাপী চলমান থাকবে। বৈশাখী মেলা 

পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা ও সদস্য সচিব জহুরুল আলম স্বপনকে রেখে আহবায়ক কমিটি করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন-কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, এসআই রেজাউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কাসেম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল হক, সদস্য সচিব আবদুল কদ্দুস খন্দকার লাল চান, কেন্দুয়া উদিচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিন সরকার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন, নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার মিনাসহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!