দ্বৈত গানে তাক লাগালেন ফারিণ

বিনোদন ডেস্ক: নতুন গান ‘মন গলবে না’ প্রকাশের মধ্য দিয়ে সংগীতে শক্ত অবস্থান জানান দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরান মাহমুদুলের সঙ্গে এটি তার দ্বিতীয় দ্বৈত গান; একই সঙ্গে তিনি প্রথমবারের মতো প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

ফড়িং ফিল্মস ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীতায়োজন করেছেন ইমরান। নাহিয়ান আহমেদের নির্দেশনায় তৈরি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান দুজনই।

ভিডিওতে ফারিণের নানা বৈচিত্র্যপূর্ণ রূপ- সুইমিংপুলের ধারে লাল ডট প্রিন্ট পোশাকে হাসিখুশি দৃশ্য থেকে শুরু করে গুহামত সেটে সাদা পোশাকে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচ, আবার কালো রহস্যময় সাজ ও সোনালি জ্বলজ্বলে পোশাকে আগুনের শিখার মাঝে উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে।

দীর্ঘদিন অভিনয়ে স্বচ্ছন্দ ফারিণের গানের দক্ষতা দর্শকদের নতুনভাবে মুগ্ধ করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!