আশির দশকের ছোট্ট স্কুলছাত্র আমি। তখনই প্রথম কলম হাতে অনুভব করি শব্দের মায়া। আমার জীবনের প্রথম প্রকাশিত রচনা ছিল একটি ছোট কবিতা— “রাজার মুখে বাংলা ভাষা, চাষার মুখে তাই বাংলা ভাষার জয়ধ্বনি সদাই শুনতে পাই।”
কবিতাটি ছাপা হয়েছিল বরিশালের প্রবাসী পত্রিকায়। সেই মুহূর্তটিই আমাকে সাহিত্যজগতে গভীরভাবে টেনে আনে।
এরপর নিয়মিত লিখতে শুরু করি বরিশালের শাহনামা, দক্ষিণাঞ্চল—এমন বহু পত্রিকায়। বরিশালের প্রখ্যাত কবি ও সম্পাদক কবি বশিরুজ্জামান এর সম্পাদনায় প্রকাশিত সরল প্রকাশ সাহিত্য ম্যাগাজিনে এবং কিশোর কলম-এ দীর্ঘদিন সহ-সম্পাদনার দায়িত্ব পালন করেছি।
ভোলা জেলার সাহিত্যজগতে আমার পদচারণা---
ভোলার জনপ্রিয় পত্রিকা ভোলা বাণী, সম্পাদক মরহুম আবু সুফিয়ান বাহার ভাইয়ের – পত্রিকায় দীর্ঘদিন ফিচার, কবিতা ও সংবাদ লিখেছি। পাশাপাশি নজরুল হক অনু ভাইয়ের ঘাসফুল সাহিত্য ম্যাগাজিনেও নিয়মিত লেখালেখি করেছি।
৯০–এর দশকে লিখেছি
জনাব, মোতাছিম বিল্লাহ সম্পাদিত লাল সূর্য এবং ভোলা দর্পণ আঞ্চলিক পত্রিকায়।
আমাদের নাছির মাঝি এলাকার শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে প্রকাশিত উন্মেষ সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত লিখতাম।
এছাড়াও—
ভোলার ওয়েস্টার্ন পাড়া শত দল বিকাশ ক্লাব-এর সাহিত্য ম্যাগাজিন
তুলাতুলি বাজার ক্লাবের সাহিত্য ম্যাগাজিন
এসবেরও একজন সক্রিয় লেখক ছিলাম।
৯০–এর দশকে নজরুল হক অনু ভাইয়ের সম্পাদনায় প্রকাশিত দক্ষিণ প্রান্ত ছিল ভোলার আলোচিত একটি পত্রিকা—সেখানেও ছিল আমার নিয়মিত লেখালেখি। দৈনিক বাংলাবাজার পত্রিকায় নিয়মিত লিখেছি।
সংবাদমাধ্যমে আমার দীর্ঘ কর্মজীবন---
পরবর্তীতে আলহাজ্ব অধ্যক্ষ শওকাত হোসেন ভাইয়ের সম্পাদনায় দৈনিক আজকের ভোলা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি।
এই সময়েই আমি জাতীয় দৈনিক প্রথম আলো–র পাঠক সংগঠন বন্ধুসভা-র ভোলা জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।
ইলেকট্রনিক মিডিয়ায়ও যুক্ত ছিলাম—
দেশ টিভি–র জেলা প্রতিনিধি ছোটন সাহার সাথে আমি ছিলাম ভোলা জেলা দর্শক ফোরাম–এর সভাপতি
এশিয়ান টিভি–র জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন এর সময়ও ভোলা জেলা দর্শক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি
পরবর্তীতে জনাব, মুহাম্মদ মাকসুদুর রহমান সম্পাদিত দৈনিক ভোলা বাণী–তেও দীর্ঘদিন প্রতিনিধিত্ব ও নিয়মিত লেখালেখি করেছি।
বর্তমান পথচলা বর্তমানে আমি—
জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ পত্রিকায় কর্মরত
বরিশালের আলোচিত সাহিত্য ম্যাগাজিন মুক্তবুলি–র ভোলা জেলা প্রতিনিধি
দৈনিক বাংলার কণ্ঠ–এর সাহিত্য সম্পাদক
দৈনিক ভোলার খবর (অনলাইন) ও দৈনিক উপকূল–এর সাহিত্য সম্পাদক
নিয়মিত লিখি দৈনিক ভোলা প্রকাশ,দৈনিক ভোলা টিভি অনলাইন
দীর্ঘ পথচলার প্রতিটি ধাপ আমাকে শব্দের প্রতি আরও অনুরাগী করেছে। লেখালেখির এই যাত্রা শুধু পেশা নয়, বরং আমার আত্মার অংশ, আমার জীবনের পরিচয়।আমার লেখা প্রায় ৫ হাজার পত্রিকা এবং ম্যাগাজিন আমার প্রতিষ্ঠিত হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারের আর্কাইভে এখনো সংরক্ষিত আছে। এছাড়াও আমার লেখা ২৫ টি বই আমার সংগ্রহে আছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!