নারগিস পারভীন ঃ
ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ব্যবসায়িক সফরে পর্তুগালে পৌঁছালে তাকে সংবর্ধনা জানায় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, জাতীয় রাজনীতি, প্রবাসী কল্যাণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতি প্রবাসীদের আন্তরিকতা ও জাতীয় রাজনীতিতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কে. নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী ও বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, পর্তুগাল বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল এবং পর্তুগাল যুবদল নেতা এসএম কাউসার আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জাহেদ আহমেদ, রাজন আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
“প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠান না; তারা দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও উন্নয়নের প্রধান শক্তি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতে আপনাদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও বিনিয়োগের মানসিকতা আমার উন্নয়ন ভাবনার বড় ভিত্তি। প্রবাসীদের শক্তিকে কেন্দ্র করেই আমি ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীরা যে সুনাম অর্জন করেছেন, তা জেলার উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এসময় তিনি প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। পরে তিনি প্রবাসীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ এবং ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!