নিজস্ব প্রতিবেদক | খুলনা
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু-কে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী, নতুন কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সিটি কর্পোরেশনের মেয়রের সমমর্যাদায় ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল ও জনবান্ধব করতে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!