ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, দেশে ধারাবাহিকভাবে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা আজ বেপরোয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন:

“একটি সভ্য রাষ্ট্রে নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে নারী ও শিশু আজ ঘরে বা বাইরে কোথাও নিরাপদ নয়। দাদি-নাতনির মতো নির্মম হত্যাকাণ্ড ও সম্ভাব্য ধর্ষণের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে।”

জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। ধর্ষণের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির প্রকৃত বাস্তবায়ন। তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার গাফিলতি বা রাজনৈতিক-সামাজিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিত করা। নৈতিক শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ব্যাধি নির্মূল করা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!