লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান: ১২০ পিস ইয়াবাসহ জনি দেওয়ান গ্রেফতার

ওয়াসিম ফারুক:  মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মো. জনি দেওয়ান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

​মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানায় কর্মরত এসআই (নিঃ) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। ১৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটের সময় গোয়ালীমান্দ্রা বাজারস্থ 'মা-বাবার দোয়া হোটেল'-এর সামনের কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে জনি দেওয়ানকে তল্লাশি করা হয়। এসময় তার হেফাজত থেকে ১২০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​গ্রেফতারকৃত জনি দেওয়ান ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার দক্ষিণ রামেরকান্দা গ্রামের মৃত জব্বার দেওয়ানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী । পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!