কেন্দুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন,(নেত্রকোনা):নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

৬ এপ্রিল সোমবার সকাল ১১ ঘটিকা সময় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মাসিক সভায় আ.ব. মোকতাদের বিল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর উপস্থিতিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, আবদুল সাকী, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান কাজল।

বক্তব্য রাখেন- আবুল কাসেম, স্বপন মিয়া প্রমুখ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!