ঈদে আসছে চার নায়িকার কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল‘

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইবুনাল’। এরই মধ্যে সিনেমাটির প্রায় ৭৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক রায়হান খান। তিনি বলেন, ‘একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হচ্ছে ট্রাইব্যুনাল। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সবকিছু ঠিক থাকলে ঈদে ছবিটি মুক্তি দেব। তবে পোস্ট-প্রডাকশন শেষে যদি মনে হয় সময় নেয়া প্রয়োজন, আমরা সময় নেব।’

সিনেমাটি নারী ও শিশু নির্যাতন আইন, ২০০১-এর একটি মামলাকে কেন্দ্র করে কোর্টর“ম ড্রামা ঘরানায় নির্মিত হয়েছে। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের জটিল টানাপড়েন ফুটিয়ে তোলা হবে।

আগে কেবল নুসরাত ফারিয়ার নাম প্রকাশ করা হয়েছিল। এবার জানানো হলো অন্যান্য শিল্পীর নামও। নির্মাতা জানান, ট্রাইব্যুনাল সিনেমায় ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা তার চরিত্রটি স্টাইলিশ ও বুদ্ধিমত্তাপূর্ণ, যিনি মামলাটি আসামি পক্ষের হয়ে লড়বেন।

সিনেমায় আরো গুর“ত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, রাকিব হোসেন ইভনসহ আরো অনেকে।

মৌসুমী হামিদ বলেন, ‘গল্প শুনে রাজি হয়েছি। এমন গল্প আগে পাইনি। এটি মার্ডার কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী ও একজন আই উইটনেস আছে। সেই আই উইটনেস চরিত্রে আমি অভিনয় করেছি।’

অন্যদিকে তানিয়া বৃষ্টি জানান, প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা—এ দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দার“ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, অসাধারণ একটি  তৈরি হবে।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইবুনাল’। এরই মধ্যে সিনেমাটির প্রায় ৭৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক রায়হান খান। তিনি বলেন, ‘একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হ”েছ ট্রাইব্যুনাল। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সবকিছু ঠিক থাকলে ঈদে ছবিটি মুক্তি দেব। তবে পোস্ট-প্রডাকশন শেষে যদি মনে হয় সময় নেয়া প্রয়োজন, আমরা সময় নেব।’

সিনেমাটি নারী ও শিশু নির্যাতন আইন, ২০০১-এর একটি মামলাকে কেন্দ্র করে কোর্টর“ম ড্রামা ঘরানায় নির্মিত হয়েছে। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের জটিল টানাপড়েন ফুটিয়ে তোলা হবে।

আগে কেবল নুসরাত ফারিয়ার নাম প্রকাশ করা হয়েছিল। এবার জানানো হলো অন্যান্য শিল্পীর নামও। নির্মাতা জানান, ট্রাইব্যুনাল সিনেমায় ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা তার চরিত্রটি স্টাইলিশ ও বুদ্ধিমত্তাপূর্ণ, যিনি মামলাটি আসামি পক্ষের হয়ে লড়বেন।

সিনেমায় আরো গুর“ত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, রাকিব হোসেন ইভনসহ আরো অনেকে।

মৌসুমী হামিদ বলেন, ‘গল্প শুনে রাজি হয়েছি। এমন গল্প আগে পাইনি। এটি মার্ডার–কোর্টর“ম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী ও একজন আই উইটনেস আছে। সেই আই উইটনেস চরিত্রে আমি অভিনয় করেছি।’

অন্যদিকে তানিয়া বৃষ্টি জানান, প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা—এ দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দার“ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, অসাধারণ একটি চলচ্চিত্র তৈরি হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!