ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, তিনি এআই-চালিত সার্চ স্টার্টআপ পারপ্লেক্সিটিতে বিনিয়োগ করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
রোনালদো বলেন, কৌতূহল সফলতার প্রধান উপাদান, আর পারপ্লেক্সিটি মানুষের প্রশ্ন করার অভ্যাসকে আরও বিস্তৃত করতে কাজ করছে।
তিনি জানান, এর আগেও একটি পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য তৈরিতে তিনি পারপ্লেক্সিটির সাহায্য নিয়েছিলেন- যা অনলাইনে আলোচনার ঝড় তোলে।
২০২২ সালে প্রতিষ্ঠিত পারপ্লেক্সিটি নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করে ব্যবহারকারীদের দেয়। এআই সার্চ টুল জনপ্রিয় হওয়ায় প্ল্যাটফর্মটির ব্যবহার দ্রুত বাড়ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!