নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ঢাবি। এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) নোটিশ জারি করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম এ তথ্য জানান।
ঢাবির সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে ঢাবির সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনকে সম্মান জানিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়। ২০ ডিসেম্বর এক সভায় পরীক্ষাটি আগামী ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
একই দিনে সকালে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনললজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেখানেও পরীক্ষা দেবেন।
ডিন জানান, এই শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার বাইরের কোনো কেন্দ্রে পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের ঢাকার কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হবে। যেন তারা একই সঙ্গে পরীক্ষাতে অংশ নিতে পারেন।
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে এমআইএসটির ভর্তি পরীক্ষা কেবল ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।
ফলে ধরা যাক, ঢাবির ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু এমআইএসটির পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম গিয়ে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। ফলে তারা ঢাকার কেন্দ্রেই বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
ডিন অধ্যাপক আব্দুস সালাম বলেন, আমাদের কাছে কোনো আদর্শ তারিখ নেই। আজকের তারিখটি ছিল।
কিন্তু এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না।
তিনি বলেন, আমরা অভ্যন্তরীণভাবে এই তারিখটি নির্বাচন করেছি। রোববারের মধ্যে শিক্ষার্থীরা নোটিশ পেয়ে যাবেন। পরীক্ষাটি বিকেলে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ঢাবি। এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) নোটিশ জারি করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম এ তথ্য জানান।
ঢাবির সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে ঢাবির সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনকে সম্মান জানিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়। ২০ ডিসেম্বর এক সভায় পরীক্ষাটি আগামী ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
একই দিনে সকালে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনললজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেখানেও পরীক্ষা দেবেন।
ডিন জানান, এই শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার বাইরের কোনো কেন্দ্রে পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের ঢাকার কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হবে। যেন তারা একই সঙ্গে পরীক্ষাতে অংশ নিতে পারেন।
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে এমআইএসটির ভর্তি পরীক্ষা কেবল ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।
ফলে ধরা যাক, ঢাবির ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু এমআইএসটির পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম গিয়ে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। ফলে তারা ঢাকার কেন্দ্রেই বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
ডিন অধ্যাপক আব্দুস সালাম বলেন, আমাদের কাছে কোনো আদর্শ তারিখ নেই। আজকের তারিখটি ছিল।
কিন্তু এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না।
তিনি বলেন, আমরা অভ্যন্তরীণভাবে এই তারিখটি নির্বাচন করেছি। রোববারের মধ্যে শিক্ষার্থীরা নোটিশ পেয়ে যাবেন। পরীক্ষাটি বিকেলে অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!