নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া। আবেদন করার এই সুযোগ থাকবে আগামী ২০ মার্চ পর্যন্ত। গত ২৯ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করার পর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি ‘নুসুক মাসার’ (Nusuk Masar) পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী পবিত্র হজে যেতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীকে দ্রুততম সময়ের মধ্যে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে নির্ধারিত সময়ের (২০ মার্চ) মধ্যে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!